ডেটলাইন কলকাতাঃ রবিবার সকাল ৬টা থেকে রাজ্যজুড়ে কার্যকরী হচ্ছে সম্পূর্ণ লকডাউন। এদিন সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত রাজ্য জুড়ে লক ডাউনের সব বিধিনিষেধ জারি থাকবে। কি কি সেই বিধিনিষেধ দেখে নেওয়া যাক। সমস্ত সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ বাস,মেট্রো সহ সব পরিবহন,বাস মেট্রো সহ গণপরিবহন। শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিংপুল, বিউটি পার্লার পুরো বন্ধ। দোকান বাজার সবজি-ফল, মুদিখানা দোকান খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত। জুয়েলারি দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩ টে পর্যন্ত খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে। রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ বন্ধ। ৫০% কর্মী নিয়ে চলবে চা বাগান এবং ৩০% কর্মী নিয়ে চলবে জুট মিল। বিবাহ অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন ও সৎকারে সর্বাধিক ২০ জন থাকতে পারবে। ই-কমার্স এবং হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে ওষুধের দোকান, চশমার দোকান সহ সমস্ত জরুরি পরিষেবা। ব্যাঙ্ক, এটিএম খোলা থাকবে সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত। রাত্রি ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি করা হয়েছে। লকডাউনের আওতা থেকে বাদ বিদ্যুৎ পরিষেবা, সংবাদমাধ্যম, স্যানিটাইজেশন বিভাগ, হাসপাতাল, ইন্টারনেট পরিষেবা, প্রশাসন, পানীয় জল সহ সমস্ত রকমের জরুরী পরিষেবা।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














