ডেটলাইন ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবার মোট ৮ দফায় ভোট নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দুই দফায় ৬০টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। তৃতীয় দফার ভোট হচ্ছে ৬ এপ্রিল মঙ্গলবার। এবার তিনটি জেলার ৩১টি আসনে ভোট। জেলাগুলি হল হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণা। গত ২০১৬ সালে এই ৩১টি আসনের মধ্যে ২৯টি ছিল তৃণমূলের দখলে। বাকি দুটি দক্ষিণ ২৪ পরগণার কুলপিতে সিপিএম এবং হাওড়ার আমতা কেন্দ্রে জিতেছিল কংগ্রেস। গতবার বিজেপি লড়লেও তারা কোন দাগ কাটতে পারেনি। ২০১৯–এর লোকসভা নির্বাচনের হিসেবে বিজেপি মাত্র দু’টি কেন্দ্রে এগিয়ে আছে। তাই,রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল যদি এই ৩১টি কেন্দ্রেই নিজেদের ভোটবাক্স অটুট রাখতে পারে, তাহলে বিজেপির কিছুই করার থাকবে না। প্রথম দুই দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির কথা মাথায় রেখে এবার তৃতীয় দফায় আরও কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। তিনটি জেলার ৩১টি কেন্দ্রের জন্য মোট ৮৩২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যে করোনার প্রকোপ বাড়তে থাকায় প্রতিটি বুথে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপরও জোর দিয়েছে কমিশন। তৃতীয় দফায় যে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছে – দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং হুগলী জেলার জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














