ডেটলাইন দুর্গাপুরঃ সাম্প্রতিককালে রাজনীতি যখন পরিবারের মধ্যেও ভাঙন ধরাচ্ছে তখন সৌহার্দের একেবারেই এক অন্য ছবি দেখা গেল দুর্গাপুরের দুই রাজনৈতিক পরিবারের বিয়ের অনুষ্ঠান ঘিরে। শহরের দুই প্রান্তে বসবাসকারী কবি ঘোষ ও তরুন রায় দীর্ঘদিনের দুই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দুর্গাপুরবাসীর কাছে সুপরিচিত। একজন বামপন্থী অন্যজন ডানপন্থি। একসময়ে দুর্গাপুরের বহু বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন কবি ঘোষ। একইভাবে কংগ্রেস নেতা তরুন রায়ও ছাত্রাবস্থা থেকেই এই শহরের রাজনৈতিক এক মুখ হয়ে উঠে ছিলেন। রাজনৈতিক যোগের সঙ্গেই তারা দুজনেই যেমন সামাজিক নানা দায়িত্ব পালন করে চলেছেন, তেমনই সময় এগোনোর সঙ্গে সঙ্গে দুজনেই এখন দায়িত্বশীল পিতা হয়ে উঠেছেন। এবার দুই নেতারই ছেলের বিয়ের দিনও পড়েছে একই দিনে। ৮মার্চ বিয়ে আর বৌভাত ১০ মার্চ। এই দুই বিয়ের রিসেপশনে বাম ও ডান শিবিরের বহু নেতা ও বিশিষ্ট ব্যাক্তির আমন্ত্রণ রয়েছে। যাতে দুই অনুষ্ঠানেই নিমন্ত্রিতরা হাজির হতে পারে তার জন্য দুই নেতাই নিজেদের মধ্যে আলোচনা করে রিসেপশনের সময় আলাদা আলাদা করেছেন। কবি ঘোষের ছেলের রিসেপশন হবে ১০ মার্চ দুপুরে আর তরুন রায়ের ছেলের বিয়ের রিসেপশন হচ্ছে ঐ দিনই সন্ধ্যেবেলা। এনিয়ে দুজনেই মিডিয়াকে বলেছেন, এখন ভোটের মরশুম। বাংলায় সরকার পরিবর্তনের লক্ষ্যে বাম ও ডান শিবির একজোট হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই তারাও নিজেদের ছেলের বিয়ের রিসেপশনের মধ্য দিয়ে সেই জোটবার্তাকেই সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














