ডেটলাইন দুর্গাপুরঃ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। এবার সেই ঘটনার দ্বিতীয় বর্ষ পালিত হল দেশ জুড়েই। সেই শহীদ দিবসকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকার মানুষদের বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন দুর্গাপুরের নডিহার বাসিন্দা এক দম্পতি। নডিহার আনন্দপুরের রানিসার এলাকায় এই শিবিরে ৪৫ জন তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।তাদের মধ্যে বেশ কিছু বয়স্ক পুরুষ ও মহিলাও ছিলেন। এখানে বিশিষ্ট চিকিৎসক ডা.বিজয়কুমার মাহাতো শিবিরে আগত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তন্ময় ও মৌসুমী স্বর্ণকার নামে দম্পতির এই উদ্যোগ দেখে সহযোগিতায় এগিয়ে আসে স্থানিয় সত্যসাঁই সেবা সংস্থার সদস্যরাও। তন্ময় ও মৌসুমী জানিয়েছেন,তারা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। তবে এবারই এই ধরনের একটি কর্মসূচী নেওয়া হল। ভালো সাড়া পাওয়ায় আগামী দিনে তারা সমাজসেবামূলক আরও কিছু কর্মসূচী নেবেন বলে জানান। তাদের এই মহতি উদ্যোগে খুশি এলাকার মানুষও।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














