ডেটলাইন নিউজ ডেস্কঃ শনিবার রাজ্যের ২১২টি কেন্দ্রে প্রথম দফার টিকাকরণ শুরু হয়েছে। প্রত্যেক কেন্দ্রে দিনে ১০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় মোট ৬টি সেন্টারে দেওয়ার কোভিড টিকাকরন সেন্টার করা হয়েছে। এরমধ্যে দুর্গাপুরের সৃজনী হলে টিকাকরনের ব্যবস্থা করা হয়েছে। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্র মাত্র ১.৫ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাঠিয়েছে। ডবল ডোজের ভ্যাকসিন হলে মোট ৩ কোটি টিকার দরকার হয়। তাই বাকি রাজ্যবাসীকে কোভিড টিকা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে তৈরি রাজ্য সরকার। প্রয়োজনে টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলে সরাসরি ভ্যাকসিন কিনবে রাজ্য। নবান্ন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী চান, দ্রুত সকল রাজ্যবাসী বিনামূল্যে কোভিড টিকা পাক। এছাড়াও টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যাতে গুজব না ছড়ায় তার দিকেও নজর রাখার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














