ডেটলাইন বাঁকুড়াঃ শুধু দলবদল বা দলে ভাঙনই নয়। রাজনীতি করতে গিয়ে সংসারেও ভাঙন ধরল। হ্যাঁ, এমনই ঘটনা ঘটে গেল বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পরিবারে। ২০১৯ সালে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন সৌমিত্র। তাঁর সঙ্গে সর্বদা ছিলেন স্ত্রী সুজাতা। তৃণমূল ছাড়ার পর একাধিক মামলার জেরে আইনি জটিলতায় লোতসভা নির্বাচনের সময় নিজের কেন্দ্র বিষ্ণুপুরে ভোট প্রচার করতে পারেননি তিনি। সেক্ষেত্রে স্ত্রী সুজাতাদেবী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একাই সৌমিত্রবাবুর হয়ে প্রচার করেছিলেন এবং স্বামী জয়লাভ করায় তিনি শিরোনামে উঠে আসেন। কিন্তু এবার সেই সুজাতাদেবী স্বামীর মতামতকে গুরুত্ব না দিয়ে সরাসরি তৃণমূলে যোগ দিলেন। আর তাতেই মানসিকভাবে ভেঙে পরা সৌমিত্রবাবু সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর কথা ঘোষনা করেছেন। দুজনেই এদিন আগে পড়ে সাংবাদিক বৈঠক করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঘাসফুল আর পদ্মফুলের দ্বন্দ্বে এভাবে একটা সংসার ভাঙার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














