ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজের কোন খেলাই কলকাতায় হবে না। আহমেদাবাদে সাতটি ম্যাচ হবে। বাকি দুটি ভেনু পুণে ও চেন্নাই। পুণেতে হবে তিনটি ওয়ান ডে। চেন্নাইতে দুটি টেস্ট। এটা জানার পরই ক্ষুব্ধ একাধিক রাজ্য ক্রিকেট সংস্থা। বিশেষ করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কারন, গত চার বছরে মুম্বইতে একটিও টেস্ট ম্যাচ হয়নি। দেখা যাচ্ছে ইংল্যান্ড সিরিজ ভারতের তিনটি ভেনুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অথচ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগে আশা দিয়েছিলেন মুম্বই ও কলকাতায় খেলা হবে। কিন্তু এখন কেন দেশের দুটি অন্যতম সেরা ভেনু একটিও ম্যাচ পেল না তা নিয়ে প্রশ্ন উঠছে। আহমেদাবাদ কেন সাতটি ম্যাচ পেল তা নিয়েও প্রশ্ন উঠছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














