ডেটলাইন কলকাতাঃ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় এদিনই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর জানার পর তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে মমতা বলেছেন, ‘উনি ভাল হয়ে যান এটাই চাই।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধদেববাবু। তাঁর সঙ্গে রয়েছে চোখের সমস্যাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর পরীক্ষা–নিরীক্ষা চলছে। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন নিউমোনাইটিসে আক্রান্ত হন প্রবীন এই সিপিএম নেতা। বেশ কিছুদিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। বাড়িতেও গত কয়েক মাস ধরে চিকিৎসকের তত্ত্বাবধানেই ছিলেন তিনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














