ডেটলাইন কলকাতাঃ ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষনা করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কমিশন। করোনা আবহের মধ্যেই ২০২১ সালে বিধানসভা নির্বাচন হবে বাংলায়। পরিবর্তিত পরিস্থিতিতে ভোট করানোর ক্ষেত্রে অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন বলেও জানান তিনি। এদিন সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন অর্থাৎ নাম তোলা, বাদ দেওয়া–সহ যাবতীয় কাজ। আগামী ১৫ জানুয়ারী প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই চূড়ান্ত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোটার হিসেবে বিবেচিত হবেন। কমিশন সূত্রে আরও জানা গেছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের প্রতিটিতে থাকবেন ১ জন করে বিএলও। প্রতি বুথে ২ দিন করে চলবে সংশোধনের কাজ। করোনা পরিস্থিতির কথা ভেবে এবার রাজ্যে বাড়ছে ৯৯টি বুথ। কারণ, যে সব বুথে দেড় হাজারের বেশি ভোটার,সেগুলিকে বিভক্ত করা হচ্ছে। এছাড়াও ভিড় কমাতে বেশ কয়েক দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














