ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের তথা আইএসএলে কেরালা ব্লাস্টার্স- এর তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবার এটিকে-মোহনবাগানে খেলবেন। এদিনই তিনি এটিকে- মোহনবাগানের চুক্তিপত্রে সই করেছেন বলে জানা গেছে। ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডার এই মরশুম থেকে টানা ৫ বছর এটিকে-মোহনবাগানে খেলবেন বলে চুক্তি হয়েছে। জানা গেছে, ভারতীয় ফুটবলের সব থেকে দামী চুক্তির ফুটবলার এখন তিনিই। রেকর্ড অর্থে পাঁচ বছরের জন্য সবুজ-মেরুনে এলেন ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডার। সূত্রের খবর, ৫ বছরে ৮ কোটি টাকার বেশি অঙ্কের চুক্তি হয়েছে তাঁর সঙ্গে। যদিও টাকার বিষয়ে এটিকে-মোহনবাগান বা সন্দেশের তরফে কিছু জানানো হয়নি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ভারতীয় ফুটবলের মেগা টুর্নামেন্ট আইএসএল। এবার একদিকে যেমন এটিকের সঙ্গে মিশে গিয়ে মোহনবাগান খেলবে তেমনই অন্যদিকে একাদশ দল হিসেবে আইএসএলে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলকেও। সব মিলিয়ে এবারের আইএসএল এক অন্য মাত্রা পেতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীদের কাছে।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














