ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্বজুড়ে মহামারী করোনার ছোবলে ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমাদের দেশসহ সারা বিশ্বেই এই মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও করোনা মোকাবিলায় চলছে লক ডাউন। আর সেই লকডাউনের জেরে লক্ষ লক্ষ মানুশের কাজ চলে গেছে। সেই অবস্থার ছবি ফুটে উঠেছে দুর্গাপুরেও। লক ডাউনের জন্য শহরের অনেক ছোটখাটো অফিস, কলকারাখানা যেমন বন্ধ হয়েছে তেমনই বেশ কিছু এমন পেশা আছে, যার সঙ্গে যুক্ত বহু মানুষজন বিগত দুমাসের বেশি সময় ধরে তাদের কাজ হারিয়ে রোজগারহীন হয়ে পরেছেন। এরকমই এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন দুর্গাপুরের বেশ কিছু ফটোগ্রাফার। কারন,বর্তমান পরিস্থিতিতে নেই কোন সামাজিক অনুষ্ঠান। সারা বছরই বিবাহ, বিবাহবার্ষিকী থেকে শুরু করে বার্থ ডে পার্টি, অন্যপ্রাশন সহ আরও একাধিক সামাজিক অনুষ্ঠানের ছবি তুলে নিজের রোজগারকে ধরে রাখেন ফটোগ্রাফি ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ। কিন্তু লক ডাউনের বাজার কেড়ে নিয়েছে তাদের সেই কাজ। ফলে বর্তমান পরিস্থিতিতে তারা রীতিমতো আর্থিক সংকটের মধ্যে পরেছেন। এই রকমই বেশ কিছু ফটোগ্রাফারদের দুরাবস্থার খবর আসে শহরের অন্যতম সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ানের সদস্যদের কাছে। তারা উদ্যোগ নেন এই পেশার সঙ্গে যুক্তদের পাশে এসে দাঁড়ানোর। সেই মতোই আজ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। স্বপ্ন উড়ানের সদস্যরা জানান,ইতিমধ্যেই তারা তাদের সাধ্যমতো বেশ কিছু এলাকায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও তারা এই ধরনের কাজে এগিয়ে আসবেন।
Latest article
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...














