ডেটলাইন কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে বেলা ১১টা নাগাদ আমফান বিধ্বস্ত বঙ্গ পরিদর্শণে এলেন প্রধানমন্ত্রী। আমফানের বিপর্যয় পরিস্থিতি দেখতে আকাশপথে বসিরহাটে এসে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর, মুখ্যসচিব রাজীব সিনহা প্রমুখ। হেলিকপ্টারে করে আমফান বিধ্বস্ত বাংলার এলাকাগুলি পরিদর্শন করলেন তিনি। বসিরহাট কলেজের পেছনে তৈরি হয়েছিল হেলিপ্যাড। সেখানেই বায়ু সেনার চপারে করে বেলা বারোটা দশ নাগাদ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নামেন। বসিরহাট কলেজের ঘরে তাঁরা বৈঠক করেন। সামাজিক দূরত্ব মেনেই সমস্ত কর্মসূচী সম্পন্ন হয়। বিধ্বস্ত বাংলাকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মোদি। এক হাজার কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানালেন, এই কঠিন সময়ে তিনি বাংলার পাশে আছেন। বাংলাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় তিনিও কাঁধে কাঁধ মেলাবেন। এছাড়া তিনি ঘোষণা করলেন মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দান করবেন। একইসঙ্গে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেবেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














