ডেটলাইন কলকাতাঃ রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আজ দুপুরে প্রথা মেনে সরকারের বিবিধ সাফল্যের তথ্যসহ নবান্নের লিখে দেওয়া ভাষণই পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। তারপর প্রথা ভেঙে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে ঢুকে গেলেন এবং সেখানে চা-চক্রে বসে বৈঠকও করলেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্যের একাধিক আমলাও ছিলেন। প্রসঙ্গত,বাজেট অধিবেশনের ভাষণের বয়ান নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল।সরকারের বয়ান পুরোপুরি পড়া নিয়ে আপত্তি তুলে বলেছিলেন নিজের ব্যক্তিগত মতামতও তিনি দেবেন। কিন্তু যতটা তিনি গর্জন করেছিলেন তার কিছুই ভাষনে বর্ষিত হল না। আজ নিয়ম মেনে সরকারেরই পুরো ভাষণ পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। কোথাও কোন সংযোজন বা বিয়োজন করেননি তিনি। প্রোটোকল অনুযায়ী ভাষণ দেওয়ার পরই বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল। কিন্তু আজ ভাষণ দেওয়ার পরই সোজা অধ্যক্ষের ঘরে চলে যান রাজ্যপাল। যা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছে রাজনৈতিক মহল।
Latest article
কালীপুজোর আনন্দে ব্রাত্য নয় কেউ, মানবিক উদ্যোগে প্রশংসিত কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডল
ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী...
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...














