ডেটলাইন কলকাতাঃ নতুন বিল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমেও সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছেন। তবে এই আইনের বিরুদ্ধে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়নি। অবশেষে আজ পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাশ করা হল সিএএ বাতিলের প্রস্তাব। কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসেবে এ রাজ্যের বিধানসভায় পাশ হল সিএএ বাতিলের প্রস্তাব। প্রসঙ্গত অনেক আগেই বাম-কংগ্রেস সিএএ বিরোধী প্রস্তাব আনার কথা বলেছিল। কিন্তু তাদের সেই প্রস্তাব খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। এদিনও তাঁদের তরফে কিছু সংশোধনী আনা হয়েছিল। তা নিয়ে অবশ্য ভোটাভুটি হয়নি। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশের পরই বিরোধিতা শুরু করেন বিজেপি বিধায়করা। তাতে কোন অসুবিধা হয়নি। পরে ভোটাভুটি ছাড়াই বিধানসভায় প্রস্তাবটি পাশ হয়ে যায়। সমর্থন করেন বাম ও কংগ্রেস বিধায়করাও।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














