ডেটলাইন দুর্গাপুর: পশ্চিমবঙ্গে ধর্মঘটের রাজনীতি চলবেনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছিলেন। তাই বামেদের ডাকা সারা ভারত বনধের দিন রাস্তায় নেমে তৃণমূল কর্মীরা সর্বনাশা বনধের বিষয় সচেতন করেছেন।এনআরসি প্রতিবাদ সহ বামেদের ইস্যু গুলি তৃণমূল সমর্থন করলেও তারা ধর্মঘটের বিরোধীতা করেছে। তাই পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীকে দেখা গেল বনধের বিরোধীতা করে রাস্তায় বের হতে। দুর্গাপুর বাজার, শ্যামপুর বাজার সহ রায় ডাঙ্গা বাঁকুড়া মোড় এলাকায় যে সমস্ত দোকানদার দোকান খুলেছেন তাদেরকে তিনি গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান। চন্দ্রশেখর বাবু জানান ধর্মঘট, বনধ এই রাজ্যের মানুষ আর চান না । তাই তারা ইস্যু গুলিকে সমর্থন করার পাশাপাশি ধর্মঘটের সর্বনাশা দিক নিয়ে মানুষকে সচেতন করেছেন।
Latest article
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...














