ডেটলাইন কাঁথিঃ “জেলে যেতে হলে যাব। তবু পশ্চিমবঙ্গে কোনভাবেই এনআরসি হতে দেব না”। নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে এভাবেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,বুধবারই সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল। তারপর থেকেই বিলের বিরোধিতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারত। অশান্তিতে ইতিমধ্যে অসমে প্রাণ হারিয়েছে পাঁচজন। এরাজ্যেও এদিন একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে এদিন পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে কলকাতায় ফেরার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ক্যাব ও এনআরসি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন,রবিবার প্রতিটা জেলায় এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল। সোমবার এবং মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিল বের করা হবে।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














