ডেটলাইন ওয়েব ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে যতই বঞ্চনার অভিযোগ করুন না কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কেন্দ্রেরই এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে বাংলার এক উল্লেখযোগ্য সাফল্যের কথা। সেটা হল দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে বাংলার সাফল্য। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে ২০১২-১৩ সালের তুলনায় ২০১৭-১৮ সালে দারিদ্রের হার সবচেয়ে কম পশ্চিমবঙ্গে। কেন্দ্রের এই রিপোর্টের কথা জানতে পেরে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই তথ্য কেন্দ্রের পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের (এনএসও)। সরকারী আধিকারিকদের মতে, মুখ্যমন্ত্রী রাজ্যের গরীব মানুষদের কথা ভেবে খাদ্যসাথী,স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রীর মতো বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সেগুলি থেকে মানুষ অনেকটাই সহায়তা পাচ্ছেন। সেকারনেই রাজ্যে দারিদ্রতা কমতে শুরু করেছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














