ডেটলাইন মুম্বাইঃ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে। জানা গেছে, রবিবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। রাত দেড়টা নাগাদ তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজনেরা। সেখানে ডা. ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলা হলেও উৎকন্ঠায় রয়েছে গোটা দেশ। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছরে পড়েছেন লতা মঙ্গেশকর। রবিবারই পানিপথ ছবিতে অভিনয় করার জন্য প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানান তিনি। আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন শিল্পী, কলাকুশলী থেকে দেশের আপামর সঙ্গীতপ্রিয় মানুষ।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














