ডেটলাইন কলকাতাঃ ‘বুলবুল’ মোকাবিলায় রাজ্য সরকার সব রকমের সাবধানতা অবলম্বন করেছে। নবান্নে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০। ফোন নম্বর (০৩৩) ২২১৪ ৩৫২৬। আজ ও আগামীকাল দুদিনই বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। দিঘা,মন্দারমণি, শঙ্করপুর, বকখালি এবং সাগরদ্বীপে সমুদ্রে নামা নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকবিলা দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ত্রাণ ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বুলবুলের গতিপথের ওপর নজর রাখার জন্য দপ্তরের আধিকারিকরা আবহাওয়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যেভাবে শক্তি বাড়িয়ে এ রাজ্যের দিকে এগোচ্ছে তাতে মধ্যরাতের আগেই আছড়ে পড়তে পারে বুলবুল। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিসহ কয়েকটি জেলায়।
Latest article
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...














