ডেটলাইন কলকাতাঃ ফণির পর এবার আরও এক ঘূর্ণী ঝড় – বুলবুল। শীতের আমেজের মধ্যেই প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে একদিকে বিরক্তি ও একই সঙ্গে উদ্বেগের শিকার বঙ্গজীবন। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ বিকেলের পর তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এভাবেই ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর জেরে ঝোড়ো বাতাস বইবে, সঙ্গে বৃষ্টি। এ রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বেশি বৃষ্টিপাত হবে। শনিবার দুই ২৪ পরগনার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মূলতঃ সেকথা ভেবেই আগামীকাল এই ঘূর্ণিঝড় এর আতঙ্কে রাজ্যের সাত জেলায় সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলার স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














