ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্টে ছক্কা মেরে কেউ শতরান বা দ্বিশতরান করছেন,এমনটা খুবই বিরল। কিন্তু যার নাম রোহিত শর্মা তার কাছে বোধহয় এটা খুবই সহজ। আর সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে সেটাই করলেন ইন্ডিয়া টিমের হিটম্যান। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসেই দ্বিশতরান করলেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের প্রথম দ্বিশতরান। গতকালই কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন রোহিত। এদিন খেলতে নেমেই বিধ্বংসী মেজাজে তাকে দেখা যায়। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় রোহিতের রান ছিল ১৯৯। মধ্যাহ্ন ভোজনের পর দ্বিতীয় ওভারেই অসাধারণ একটি পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে। এর আগে রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় শতরান রোহিতের। রোহিতের পাশাপাশি এদিন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন অজিঙ্কে রাহানেও নিজের টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি করে ফেলেন। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় শতরান। তিনি আউট হন ১১৫ রানে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














