ডেটলাইন দুর্গাপুরঃ গত ১সেপ্টেম্বর শুভ উদ্বোধন হয়েছিল দুর্গাপুর স্টেশন বাজারের আলাপ ক্লাবের পরিচালনায় তাদের ১৯ তম বর্ষের গণেশ উৎসব। একই সঙ্গে আলাপ সাংস্কৃতিক মঞ্চে শুরু হয়েছিল দশদিনব্যাপী বিভিন্ন সংস্কৃতি উৎসবও। বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে এলাকায় তৈরী হয়েছিল উৎসবের এক সুমধুর পরিবেশ। অবশেষে আজ মঙ্গলবার সেই সাংস্কৃতিক কর্মসূচীর শেষ দিন ছিল। শুরুতে যেমন গণেশবন্দনা অনুষ্ঠিত হয়েছিল। শেষ দিনও সেই গানের অনুষ্ঠান দিয়েই এবছরের মতো আলাপ ক্লাবের গণেশ উৎসবের পরিসমাপ্তি ঘটল। এদিন ছিল আর. ডি. গৌতমের পরিচালনায় জমে উঠে সঙ্গীতের আসর। প্রতিদিনের মতোই এদিনও এই অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগত দর্শক ও শ্রোতারা।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














