ডেটলাইন ওয়েব ডেস্কঃ নেতাজীর জন্মদিন পালন করা হলেও তাঁর প্রয়াণ দিবস আমরা পালন করি না। সরকারী বা বেসরকারীভাবেও তা কোথাও পালন হয় না। অথচ,‘প্রেস ইন্ডিয়া ব্যুরো’বা পিআইবি-র তরফে এদিন একটি টুইট প্রকাশ করা হয়েছে। তাতে ১৮আগস্ট, ১৯৪৫-কে নেতাজীর মৃত্যুদিন হিসেবে চিহ্নিত করে শ্রদ্ধা জানানো হয়েছে। টুইটারে নেতাজীকে শ্রদ্ধা জানাতে গিয়ে কর্তৃপক্ষ লিখেছে, মৃত্যুদিবসে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বোসকে গভীর শ্রদ্ধাজ্ঞাপন৷ এই টুইট ঘিরেই বিতর্কের সঞ্চার হয়েছে। কারন, ১৮ আগস্ট, ১৯৪৫। এই দিনেই তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে শেষবারের মতো দেখা গিয়েছিল নেতাজী সুভাষচন্দ্র বসুকে। তারপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। তাইহোকুতে বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন নেতাজী-এটাই প্রচারিত হয়েছে। কিন্তু এত বছর পরও দুর্ঘটনায় মৃত্যুর পক্ষে কোনও তথ্যপ্রমাণ মেলেনি কোথাও। তাঁর বেঁচে থাকা নিয়ে বিভিন্ন সময়ে নানা কাহিনী শোনা গেলেও নেতাজীর মৃত্যু আজও এক রহস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এই বিষয়ে টুইটারে বলেছেন, দেশের এই বীর সন্তানের অন্তিম জীবন সম্পর্কে জানার অধিকার রয়েছে সকলেরই।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














