ডেটলাইন মুম্বইঃ প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেট দলেরহেড কোচ পদে পুনর্বহাল হলেন রবি শাস্ত্রী। শুক্রবার কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শদাতা কমিটিএই পদপ্রার্থীদের ইন্টারভিউ নেয়। কমিটি জানিয়েছ,২০২১ সাল পর্যন্ত ‘টিম ইন্ডিয়া’র হেড কোচের পদে থাকবেন শাস্ত্রী। উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ক্রিকেটেসেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পরই তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরই ঠিক হয়, ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় দলের জন্যকোচ বেছে নেওয়া হবে। সেই আবেদনকারীদের তালিকায় শাস্ত্রীওছিলেন। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, কোচিং দক্ষতা,অভিজ্ঞতা, খেলার জ্ঞান- এগুলোই ছিল মূল বিষয়। পয়েন্টের মাধ্যমে বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।প্রসঙ্গত, ২০১৭ সালে অনিল কুম্বলেকে সরিয়ে রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। তারপর থেকে ‘টিম ইন্ডিয়া’. ২১টি টেস্ট খেলে জিতেছে ১৩টি’তে। ৬০টি একদিনের ম্যাচ খেলে ৪০টি’তে জয় পেয়েছে। ৩৬টি টি-২০ ম্যাচের মধ্যে জিতেছে ২৫টিতে। রবি শাস্ত্রীর কোচিংয়ে গত দু’বছরে ভারত টেস্টে বিশ্বের এক নম্বর দলের মর্যাদা পেয়েছে। ৭১ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। দু’বার বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরেছে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














