ডেটলাইন দুর্গাপুরঃ গোটা রাজ্যের সাথে সাথে খুশির ঈদে মেতে উঠল দুর্গাপুরবাসী। বুধবার সকালে দুর্গাপুরের দেশবন্ধুনগর, নইম নগর,সগরভাঙ্গা, রায়ডাঙ্গা,আমরায়, চন্ডিদাস, মুচিপাড়া, ডিটিপিএস, মায়াবাজার ও পানাগড় সহ বিভিন্ন এলাকায় নামাজ পড়তে দেখা গেল এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে। নতুন জামা কাপড় পরে খুশির এই দিনে মেতে উঠতে দেখা যায় কচিকাচাদেরও। অন্যদিকে ঈদের নামাজ পড়তে দেখা গেল অন্ডাল, উখরা, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষদের। ঈদের সকালে সাধারণ মানুষকে সম্প্রীতি ও শুভেচ্ছা জানাতে এদিন বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পুলিশ কর্তা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিককাও।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














