ডেটলাইন আসানসোলঃ ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে গেল। এবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা। জানা গেছে,পরীক্ষা দেওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল তিন ছাত্র। এরপর তারা দামোদর নদীতে স্নান করতে নামে। কিন্তু দামোদর নদীতে স্নান করতে গিয়ে তিনজনেই আশ্চর্যজনকভাবেইজলে তলিয়ে যায়। এরপর তাদের কয়েকজন বন্ধু ও স্থানীয় লোকজন জল থেকে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে জানায়। ঘটনায় ডামরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কিভাবে গ্রীষ্মের দামোদরে তিনজনে একসঙ্গে ডুবে গেল তা নিয়ে রহস্যের সঞ্চার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














