ডেটলাইন কলকাতাঃ রাজ্যে এখনও পর্যন্ত চার দফায় ১৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বাকি তিনটি দফায় আরও ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে। এরমধ্যে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার ভোট। এই পর্বে রাজ্যের তিনটি জেলার সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। সাতটি আসনেই চতুর্মুখী লড়াই হবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। ৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,১৬,৯১,৮৮৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬০,০৪,৮৪৮ জন এবং মহিলা ভোটার ৫৬,৮৬,৮৩০ জন, তৃতীয় লিঙ্গ ২১১ জন। পঞ্চম দফায় বুথের সংখ্যা ১৩,২৯০টি। এদিকে কমিশন সূত্রে জানা গেছে,অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং যার জন্য মোট ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পঞ্চম দফায় প্রতিটি পোলিং বুথেই ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে এবং ভোটারদের বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্পেশাল পুলিশ অবজার্ভার বিবেক দুবে। এই নির্বাচনে নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে বনগাঁ। সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, অলকেশ দাস এবং সৌরভ প্রসাদ। দ্বিতীয় নজরকাড়া কেন্দ্র হল ব্যারাকপুর। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং লড়ছেন এই কেন্দ্র থেকে। তাঁকে লড়তে হচ্ছে তৃণমূলের দু’বারের সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে। তৃতীয় নজরকাড়া কেন্দ্র হল হুগলি। এখানে বিজেপির তারকা প্রার্থী হলেন লকেট চ্যাটার্জি। তাঁকে লড়তে হচ্ছে তৃণমূল প্রার্থী সাংসদ ডা. রত্না দে নাগের বিরুদ্ধে।
Latest article
সাংসদ মনোজ তিওয়ারির পা ছুঁয়ে প্রণাম বিধায়ক চন্দ্রশেখরের! ‘যত নত, তত উন্নত’ বার্তায় মুগ্ধ...
ডেটলাইন দুর্গাপুর: বাংলায় জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমেই মনে আসে চন্দননগরের নাম। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি শিল্পনগরী...
ছট’ একমাত্র উৎসব যেখানে উদীয়মান সূর্যের পাশাপাশি অস্তগামী সূর্যেরও পুজো করা হয়
ডেটলাইন বাংলা প্রতিবেদনঃ ছট বা ছঠ বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে পালিত একটি প্রধান হিন্দু উৎসব। প্রায় সকল সভ্যতাই 'সূর্যদেবতা'-র উপাসনা করেছে,কিন্তু...
“ছটের ‘নহায়-খায়’-এ মানবিকতার নজির! নিজের জমির লাউ বিলিয়ে উৎসবের আনন্দ ছড়ালেন সোনু শুক্লা”
ডিটলাইন দুর্গাপুর: উৎসব মানেই শুধু নিজের আনন্দ নয়, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে উৎসবের প্রকৃত সার্থকতা। আর সেই...














