ডেটলাইন দুর্গাপুরঃ আগামী ২৯ এপ্রিল দুই বর্ধমান জেলার তিনটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই ভোটের দিন এগিয়ে আসতেই ডানবাম সব দলই গতি আনতে চাইছে প্রচারে। প্রার্থীর প্রচারে যোগ দিচ্ছেন দলের শীর্ষ নেতানেত্রীরাও। সোমবার দুর্গাপুরে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা অরুপ বিশ্বাস। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে তিনি দুর্গাপুরের বেশ কিছু এলাকায় এদিন হুডখোলা গাড়িতে প্রচার করেন। অন্যদিকে এদিনই এই কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে দুর্গাপুরে আসেন সিপিএমের শীর্ষ নেত্রী বৃন্দা কারাত। তিনি সিটি সেন্টারে সিপিএমের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি একই সঙ্গে বিজেপি ও তৃণমূলের তীব্র সমালোচনা করেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














