ডেটলাইন বাঁকুড়াঃ একেই বলে রাজনীতির ভাগ্য। এখানে ওঠা পড়া যেন নিত্য ঘটনা। রাজ্য রাজনীতিতে একজন তিন দশকেরও বেশী সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন। আর একজনের উথ্থান গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে। পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। তিনি সাংসদ এবং যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। অথচ আজ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে মনোনয়নপত্র জমা দিতে হল। এই কেন্দ্রে আগের বার জিতে ছিলেন মুনমুন সেন। কিন্তু তাকে আসানসোলে পাঠিয়ে এখানে প্রার্থী করা হয়েছে সুব্রতবাবুকে। এর আগেও বাঁকুড়ায় নির্বাচনী যুদ্ধে নেমেছিলেন কিন্তু জিততে পারেননি সুব্রতবাবু। তাহলে কেন তাকে কলকাতা ছেড়ে বাঁকুড়ায় পাঠালেন মমতা? কেউ কেউ বলছেন মমতা নন,অভিষেকের ইচ্ছাতেই বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সুব্রত মুখোপাধ্যায়কে। তাহলে কি সেই কারনেই সুব্রতবাবুর জন্য ছুটে আসছেন অভিষেক? সেটা সময়ই বলবে। তবে সুব্রতবাবুর মতো একজন পোড় খাওয়া হেভিওয়েট নেতাকেও এখন অভিষেকের মতো সদ্য রাজনীতিতে আসা নেতার ছায়ায় থাকতে হচ্ছে সেটাই আশ্চর্যের। আজ দেখা গেল অভিষেকের নেতৃত্বে শহরে বিশাল শোভাযাত্রা করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী সুব্রত মুখার্জী। সঙ্গে অবশ্য দলের আরও এক প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শ্যামল সাঁতরাও ছিলেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














