ডেটলাইন বর্ধমানঃ অবশেষে সপ্তদশ লোকসভা নির্বাচনের জন্য বর্ধমান জেলায় শুরু হল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে আদালত চত্বরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভিও। দপ্তরের প্রবেশ পথের দুদিকে করা হয়েছে ব্যারিকেড। প্রথম দিনই মনোনয়নপত্র পেশ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থী সুচেতা কুন্ডু। তিনি জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন,তার লোকসভা কেন্দ্রের মধ্যে ৫টি বিধানসভা পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। এখানকার চাষীদের অবস্থা খুবই খারাপ। সেচের জলের অভাব। সময়মতো বিদ্যুৎ মেলে না। ফসলের দাম না পেয়ে আত্মঘাতী হচ্ছে অনেক চাষী। আমাদের প্রচারে সেকথা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুর এলাকায় প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব। কলকারখানা বন্ধ। তাই প্রচারে সেকথাও আমরা তুলে ধরছি। এদিন সুচেতা কুন্ডুর সঙ্গেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নির্মল মাঝিও।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














