ডেটলাইন ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ব্যস্ততা। একদিকে নির্বাচন কমিশন দেশের সর্বত্র নির্বিঘ্নে ভোট করানোর জন্য যাবতীয় ব্যবস্থা করতে ব্যস্ত। অন্যদিকে ভোটে ভালো ফলাফল করতে উঠেপড়ে লেগেছে সব রাজনৈতিক দলগুলি। কিন্তু এর মধ্যেই এই লোকসভা নির্বাচনে এক ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে তেলেঙ্গানার নিজামাবাদ কেন্দ্রে। এই কেন্দ্রে ১১ এপ্রিল প্রথম দফাতেই ভোট গ্রহণ হতে চলেছে। কিন্তু সারা দেশে যেখানে ইভিএম মাধ্যমে ভোট নেওয়া হবে,সেখানে একমাত্র এই কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপারে। কারনটাও অদ্ভুত। এই কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ১৮৫ জন। এদের মধ্যে ১৭৫ জন কৃষকও রয়েছেন। একটি কেন্দ্রে প্রার্থীদের এই সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর জন্যে ইভিএমে ভোট নেওয়া সম্ভব। তার বেশি হলে সেখানে ব্যালট পেপার ছাড়া গতি নেই। আর তাই তেলেঙ্গানার নিজামাবাদ লোকসভা কেন্দ্রে এবার পুরানো পদ্ধতি মেনে ব্যালট পেপারেই ভোট গ্রহন হবে। এবিষয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালী শরণ জানিয়েছেন, রিটার্নিং আধিকারিক ফর্ম ৭এ জমা করার পরেই ব্যালট পেপার ছাপানো হবে। উল্লেখ্য, এর আগে ১৯৯৬,২০১০ সালে এবং চলতি বছরের জানুয়ারি মাসে হওয়া পঞ্চায়েত নির্বাচনেও এই রাজ্যে ব্যালট পেপারেই ভোট নেওয়া হয়েছিল।
Latest article
হিন্দুধর্মে মহালয়ার দিনে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় কেন!
ডেটলাইন দুর্গাপুরঃ দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলার সব উৎসবের সেরা দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। সোজা কথায়...
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...














