ডেটলাইন কলকাতাঃ রবিবারই প্রয়াত হয়েছেন বাংলা সিনেমা জগতের কিম্বদন্তী কমেডি অভিনেতা চিন্ময় রায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ফের শোকাঘাত টলিউডে। এবার প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা রমেন রায় চৌধুরী। মঙ্গলবার নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েক বছর আগেই তার স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। ক্যানসারের পাশাপাশি ছিল কিডনির সমস্যাও। তিনি রেখে গেলেন এক কন্যা ও এক পুত্রকে। সিনেমা জগতে একাধিক নামী চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন রমেন রায় চৌধুরী।পাশাপাশি ছোট পর্দাতেও দীর্ঘদিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বহু নাটকেও অভিনয় করতেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে টলিউডের শিল্পী মহলে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














