ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসের দিন রাঁচিতে সফররত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে’র ম্যাচ ফি পুলওয়ামার শহীদদের পরিবারের জন্য তুলে দিচ্ছে টিম ইন্ডিয়া। ক্রিকেটাররাও রাঁচি ওয়ান ডে’র ম্যাচ ফি দান করছে ন্যাশনাল ডিফেন্স ফান্ডে। ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্ণেল মহেন্দ্র সিং ধোনি এদিন খেলা শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের হাতে তুলে দেন বিসিসিআই-এর লোগো লাগানো ক্যামোফ্লেজ ক্যাপ। সেই ক্যাপ পরেই এদিন মাঠে নামে ভারতীয় দল। পুলওয়ামার শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে অভিনব এই উদ্যোগের আগেও ভারতীয় ক্রিকেট দল পুলওয়ামার শহীদদের শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল ভারতীয় দল। হামলার পর প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের দেখা গিয়েছিল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














