ডেটলাইন কলকাতাঃ রাজ্য জুড়ে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে ঝড়বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী তিন দিন ফের রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে উচ্চচাপের ফলে সোমবার এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার লাগাতার সংঘাতের জেরে গত সপ্তাহেই কালবৈশাখীর দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রাজ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














