ডেটলাইন দিল্লিঃ কলকাতা পুলিশ কমিশনার রাজীবকুমারকে অবশ্যই সিবিআইয়ের সামনে হাজির হতে হবে। তবে এখনই তাকে গ্রেফতার করা যাবে না। আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। বলা যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল কেন্দ্র এবং সিবিআই। শীর্ষ আদালতের আরও নির্দেশ, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ তারিখ। তার আগে আগামী ২০ তারিখ রাজীব কুমারকে সশরীরে হাজিরা দিতে হবে সিবিআই–এর সামনে। নিরপেক্ষ জায়গা হিসেবে মোঘালয়ের শিলংকে বেছে নেওয়া হয়েছে।কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, তারা কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেবে তিনি যেন তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করেন। আদালত অবমাননার বিষয়টি পরে ভাবা যাবে। রাজ্যের হয়ে সওয়ালে অভিষেক মনু সিংভি বলেন, ‘এটা হেনস্থা করে ফায়দা তোলার চেষ্টা। গত পাঁচ বছরে কোনও এফআইআর হয়নি। রাজীব কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২০১ ধারায় কোনও এফআইআরও নেই।’ রাজীব কুমার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মেয়ো রোডের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে।‘ অন্যদিকে এই রায়কে তাদের নৈতিক জয় বলেই দাবি করেছেন কেন্দ্রের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন,’আদালত অবমাননার দায়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ অফিসারদের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়। আপাতদৃষ্টিতে নৈতিক জয় সিবিআইয়েরই।‘
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














