ডেটলাইন বাঁকুড়াঃ খেলার মাঠে আগেও মৃত্যু ঘটেছে একাধিক খেলোয়াড়ের। ক্রিকেট ও ফুটবল দুই ক্ষেত্রেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে গেল রাজ্যে। ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়া জেলার নিখিল টুডু নামে এক প্রতিভাবান যুব ফুটবলারের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে। জানা গেছে, গঙ্গাজলঘাটির করণঞ্জড়া সংলগ্ন হাসপাহাড়ি গ্রামের বাসিন্দা নিখিল টুডু স্কুলস্তর থেকেই ফুটবলার হিসেবে নাম করতে থাকে। সে গোলকিপার পজিশনে খেলতো। সে শালতোড়া কলেজের স্নাতক নিখিল নিজেই একটি দল তৈরী করে বিভিন্ন জায়গায় খেলতে যেত। সেই দল নিয়ে সে কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে এক প্রতিযোগীতায় খেলতে গিয়েছিল। খেলার শেষে হঠাৎই সে অসুস্থতা বোধ করলে সহখেলোয়াড়রা তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা নিখিল টুডুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














