ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জিতল ভারত। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৮ ওভারে ১৫৭ রানেই শেষ হয় তাদের ইনিংস। তাদের সর্বোচ্চ রান করেন অধিনায়ক উইলিয়ামসন(৬৪)। ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং ১৯ রানে ৩টি উইকেট নেন সামি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ৪১ রানের মাথায় আউট হন রোহিত শর্মা (১১)। এরপর হাল ধরেন ধাওয়ান ও কোহলি। শিখর ধাওয়ান ৭৫ রানের (অপরাজিত) গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন। তাকে যোগ্য সহায়তা করেন বিরাট কোহলি। তিনি ৪৫ করে আউট হন। ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। রায়ডু (১৩ অপরাজিত)কে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শিখর ধাওয়ান। এই ম্যাচে ৬ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট পান বাংলার পেসার মহম্মদ সামি। সেই সঙ্গেই তৈরি হয় নয়া নজির। একদিনের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার সঙ্গে ৫৬ টি ম্যাচে ১০০টি উইকেট পূর্ণ করলেন তিনি। এর আগে ইরফান পাঠান ৫৯টি ম্যাচে, জাহির খান ৬৫টি ম্যাচে এবং অজিত আগারকার ৬৭টি ম্যাচে ১০০টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, শিখর ধাওয়ানও একটি রেকর্ড স্পর্শ করেছেন। দ্রুততম পাঁচ হাজার রানের ক্ষেত্রে তিনি ব্রায়ান লারার সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করলেন। একদিনের পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১ -০ তে এগিয়ে রইল।
Latest article
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...
বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৯ মেঃ বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়ে শুরু হল এক নতুন অধ্যায়। কংগ্রেস,বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের পর এবার বাংলায় বিজেপির...














