ডেটলাইন কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভা শেষ পর্যন্ত বাতিল হল। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা বাতিল সম্পর্কে তিনি জানান,কেন্দ্র এখন চাইছে না আমরা ব্রিগেডে সভা করি। এরাজ্যে অমিত শাহের এখন পাঁচটা সভা আছে। প্রধানমন্ত্রীর ২ থেকে ৩টে সভা আছে। এত চাপ নিয়ে আর এত কম সময়ের মধ্যে সভা কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে। আগে থেকে এতগুলো সভার পরিকল্পনা আমাদের ছিল না। তাই ব্রিগেডের সভা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল। ব্রিগেডের পরিবর্তে ঐদিনই আসানসোলে সভা করবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিকে আগামীকাল মালদায় সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারী সিউড়িতে একটি সভা করবেন অমিত শাহ বলে জানা গেছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














