ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বহুদিন পর আবার সেই ফিনিশারের ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। মাঠে এসেছিলেন অম্বাতি রায়ডু আউট হওয়ার পর। বোর্ডে রান তখন ১৬০। করতে হবে আরও ১৩৯। সঙ্গে ছিলেন বিরাট। তিনি আউট হলেন আরও একটা শতরান করে। সিডনিতে শূন্য রানে ফিরে গিয়েছিলেন। এডিলেডে যেন তার শোধ নিলেন। ১০৪ রান করতে নিলেন ১১২ বল। ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছয়। তখন দলের রান ছিল ২৪২। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির এটা ৩৯ তম শতরান। তখনও জিততে হলে চাই আরও ৫৭ রান। দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে এবার জয়ের লড়াই শুরু করেন ধোনি। অবশ্য তাকে যোগ্য সহযোগিতা করেন দীনেশ। ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন দুটি চার। ধোনি সিডনিতে ৫১ রান করেছিলেন ৯৬ বলে। এদিন অপরাজিত থাকলেন ৫৪ বলে ৫৫ রান করে। আগের ম্যাচেই একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পার করেছেন। টানা দুটো ম্যাচেই অর্ধশতরান করলেন। আজকের ইনিংসে দুটো ছয়। তাড়াহুড়ো না করে শান্তভাবেই পৌঁছলেন লক্ষ্যে। দেখা গেল আগের সেই ফিনিশার ধোনিকে। ফলে ৪৯.২ ওভারেই জয়ের জন্য ২৯৯ রান তুলে ৬ উইকেটে জিতে গেল ভারত। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শন মার্শের (১৩১) শতরান ও গ্লেন ম্যাক্সওয়েলের ৪৮ রানের সুবাদে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৯ উইকেটে ২৯৮ রান। ভারতীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমার ৪টি ও মহম্মদ সামি ৩টি উইকেট পেয়েছেন। এখন সিরিজ হয়ে গেল ১-১। ফলে আগামী শুক্রবার মেলবোর্নে তৃতীয় তথা শেষ ওয়ানডের আকর্ষণ অনেক বেড়ে গেল।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














