ডেটলাইন কলকাতাঃ এরাজ্যের বহু স্কুলেই ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। এনিয়ে সমস্যার কথাও জানে রাজ্যের শিক্ষা দফতর। এই পরিস্থিতির মোকাবিলায় এক নয়া পরিকল্পনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পড়ুয়াদের স্কুলে ইন্টার্ন শিক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে। তবে বিষয়টি আপাতত বিবেচনাস্তরে রয়েছে বলে জানিয়েছেন মুখমন্ত্রী। এক্ষেত্রে উচ্চ-প্রাথমিকে পড়ানোর জন্য ইন্টার্ন শিক্ষকদের ২ হাজার ও দশম ও দ্বাদশ পর্যায়ে যারা পড়বেন তাদের মাসিক ভাতা আড়াই হাজার টাকা করা হতে পারে। দু’বছরের জন্য নিয়োগ করা হবে এই শিক্ষকদের। যারা ভালো কাজ করবেন পরবর্তীসময়ে চাকরির ক্ষেত্রে তাদের সুবিধা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি নতুন এই পরিকল্পনার কথা বলেছেন। এই বৈঠকে শিক্ষার উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়। যার সদস্য করা হয় শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষা সচিবকে। এছাড়াও কমিটিতে রাখা হয়েছে কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও। কীভাবে রাজ্যের আওতাধীন নামজাদা বিশ্ববিদ্যালয়গুলি জেলা বিশ্ববিদ্যালয়গুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তা নির্ধারণ করবে এই কমিটি।
Latest article
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...














