ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজে সহজ জয়ের পর ওয়ানডে সিরিজেও ভারতের পাল্লা ভারি বলেই মনে করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হল কোহলিদের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতের সামনে তারা ২৮৯ রানের টার্গেট দেয়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন হ্যান্ডসকম্ব। এছাড়া খোয়াজা (৫৯), মার্শ (৫৪),এবং স্টেইনস (৪৭) ভালো স্কোর করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার ২৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে ভারত। কোন রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। অধিনায়ক কোহলি মাত্র ৩ রান করে আউট হয়ে যান। রায়ডুও শূন্য রানে ফিরে যান। একসময় মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর ধোনির সঙ্গে জুটি বেধে ইনিংসের হাল ধরেন রোহিত। ধোনি-রোহিত জুটিতে ভারত যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই ব্যক্তিগত ৫১ রানে আউট হয়ে যান ধোনি। দ্রুত ফিরে যান জাদেজাও। এরমধ্যেই অবশ্য কেরিয়ারের ২২ তম শতরানটি করে ফেলেন রোহিত। কিন্তু রান রেট বাড়াতে গিয়ে তাঁকেও ফিরতে হয় প্যাভিলিয়নে। তাঁর উইকেটের পতনের পরই নিশ্চিত হয়ে যায় ভারতের হার। শেষপর্যন্ত ভারতীয় ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২৫৪ রানে। ফলে প্রথম একদিনের ম্যাচে ৩৪ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিনই নিজের ওয়ানডে কেরিয়ারের ১০ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান ধোনি। সিডনি ওয়ানডে-তেই দশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন তিনি। পঞ্চম ভারতীয় এবং ত্রয়োদশ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে নামার আগে দশ হাজার রান করার জন্য ধোনির প্রয়োজন ছিল মাত্র ১ রান। তার আগে যে চারজন ভারতীয় ক্রিকেটার দশ হাজার রান করেছেন তারা হলেন শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। ধোনি হলেন এক্ষেত্রে পঞ্চম ভারতীয় ক্রিকেটার।
Latest article
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...
সাংসদ মনোজ তিওয়ারির পা ছুঁয়ে প্রণাম বিধায়ক চন্দ্রশেখরের! ‘যত নত, তত উন্নত’ বার্তায় মুগ্ধ...
ডেটলাইন দুর্গাপুর: বাংলায় জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমেই মনে আসে চন্দননগরের নাম। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি শিল্পনগরী...
ছট’ একমাত্র উৎসব যেখানে উদীয়মান সূর্যের পাশাপাশি অস্তগামী সূর্যেরও পুজো করা হয়
ডেটলাইন বাংলা প্রতিবেদনঃ ছট বা ছঠ বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে পালিত একটি প্রধান হিন্দু উৎসব। প্রায় সকল সভ্যতাই 'সূর্যদেবতা'-র উপাসনা করেছে,কিন্তু...














