ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের ঐতিহ্যের কল্পতরু মেলায় এবার অন্যতম আকর্ষণ হচ্ছে বাংলাদেশের ঢাকার পিঠেপুলির স্টল। এদিন মেলা কমিটির পক্ষে এক সাংবাদিক সম্মেলনে কমিটির কার্যকরী সদস্য শিবাশীষ চক্রবর্তী জানান,এবারের মেলায় নতুন তিনটি জিনিস বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে। সেগুলি হল এবারই প্রথম ঢাকা থেকে আসছে পিঠেপুলির দোকান। যা খাদ্য রসিকদের অবশ্যই আনন্দ দেবে। এছাড়াও এই মেলায় মায়া কু নামে একটি সংস্থা থাকছে। এরা অ্যাপসের মাধ্যমে খাবার বিক্রি করবে। বাঙালির প্রিয় খাবারগুলি এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। কল্পতরু মেলাতেই এই সংস্থাটি তাদের শুভযাত্রা শুরু করছে। এছাড়াও এবারের মেলায় স্টল দিচ্ছে খ্যাতনামা জুয়েলারী সংস্থা অঞ্জলী জুয়েলার্স। মেলায় আসা ক্রেতাদের জন্য তারা নানা ধরনের ডিজাইনার গহনার সম্ভার নিয়ে আসছে। প্রতিবারের মতো এবারও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতীক চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে আসছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবার স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ছে। প্রায় ৬০০টি স্টল থাকছে। মেলার উদ্বোধন করতে উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথ। প্রতি বছরের মতো এবছরও ইংরাজী নববর্ষের দিনে শুরু হচ্ছে কল্পতরু মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথসহ আরও কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন বলে জানালেন মেলা কমিটির সদস্য শিবাশীষ চক্রবর্তী।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














