ডেটলাইন ওয়েব ডেস্কঃ ব্যাঙ্ককে অনুষ্ঠিত ২০১৮ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ফিলিপিন্সের সুন্দরী ক্যাটরিওনা এলিসা গ্রে। এবারের প্রতিযোগিতায় রানার্স হয়েছেন দক্ষিণ আফ্রিকার ট্যামারিন গ্রিন। তিনি একজন মেডিকেল স্টুডেন্ট। তৃতীয় স্থান পেয়েছেন ভেনেজুয়েলার সুন্দরী স্টেফানি গুটরেজ। তিনি আইনের ছাত্রী। ভারতের প্রতিযোগী নেহাল চূড়াসমা চূড়ান্ত ২০ জনের মধ্যেও পৌঁছতে পারেননি। ৯৩ জন প্রতিযোগীকে হারিয়ে এই খেতাব জয় করেন ফিলিপিন্সের ২৪ বছরের সুন্দরী। মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টনের বার্কলে কলেজ থেকে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। আর্টসের প্রতি তিনি অনুরাগী, মিউজিক থিয়োরিতে মাস্টার্স শংসাপত্রপ্রাপ্ত। তিনি অ্যাডভেঞ্চারপ্রিয়। ফিলিপিন্সের বিভিন্ন পদ যেমন অ্যাডোবো, বালুট ও মিষ্টি আম তার খুব প্রিয় বলে জানা গেছে। এছাড়াও তিনি এইডস নিয়ে কাজ করা এনজিও-র ছাত্রছাত্রীদের কাছে একজন আইনজীবী স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত। এই প্রতিযোগিতা এবার ৬৭ তম বর্ষে পা দিল।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














