ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে সৃজনীতে প্রশাসনিক বৈঠক করতে এসে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন আদিবাসীদের নিয়ে যেন উৎসব করা হয়। তাদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের উৎসব করার কথা বলেছেন। সেই নির্দেশ মেনেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ পলাশডিহা ময়দানে আয়োজন করা হয়েছিল রাঙামাটি খেলা উৎসবের। দুর্গাপুর থানা, নিউটাউনশিপ থানা ও কোকওভেন থানার পরিচালনায় আদিবাসী মেয়েদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে কমলপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আদিবাসী স্পোটিং ক্লাব। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি অভিষেক মোদি সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। দুই দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার ও প্রদান করা হয়। অনুষ্ঠানে ১০০জন ছাত্র ছাত্রীকে স্কুলের ব্যাগ, ৮০০জন বয়স্ক মানুষকে বস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ১০০ জনকে শাড়ি উপহার দেওয়া হয়। উল্লেখ্য,এই একই উৎসব আগামী দিনে আলাদাভাবে নিউটাউনশিপ থানা ও কোকওভেন থানার পরিচালনায় আয়োজিত হবে। তবে এদিনের অনুষ্ঠানটির মূল দায়িত্বে ছিল দুর্গাপুর থানা। তাদের সুচারু পরিচালনায় অনুষ্ঠানটি সফল হয়েছে। এই দিন দুপুরে আদিবাসীদের সঙ্গে পুলিশ কর্তারাও খিচুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন। সব মিলিয়ে এই দিন পলাশডিহা ময়দান বাস্তবিকই উৎসবের মেজাজে পরিনত হয়েছিল।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














