ডেটলাইন আসানসোলঃ কেন্দ্রীয় সরকারের পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাসের প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন বা সি জি ডি প্রকল্পের উদ্বোধন হলেও সেই শিলান্যাস অনুষ্ঠানে একই সঙ্গে যুক্ত হল আসানসোলও। শহরের লোকো ময়দানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির সঙ্গে আসানসোলেও একই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই প্রকল্পে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস পাইপের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে দুই বর্ধমান জেলার দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান অয়েল গ্রুপ। দুই জেলার প্রায় ২লক্ষ ৫০হাজার গ্রাহকের ঘরে এই গ্যাস পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য রাজ্যের মধ্যে দুই বর্ধমান জেলায় প্রথম এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। পাইপ লাইনে গ্যাস নিতে গ্রাহককে এককালীন সাড়ে ৫হাজার টাকা দিতে হবে। তবে সেটা ফেরৎ যোগ্য। পোস্টপেইড হিসাবে এই গ্যাস দেওয়া হবে। গ্রাহক মাসে যে পরিমান গ্যাস ব্যবহার করবে,তার ভিত্তিতেই টাকা দিতে হবে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














