ডেটলাইন কলকাতাঃ কদিন পরিস্কার আবহাওয়া থাকার পর ফের মেঘলা আকাশ। সঙ্গে বৃষ্টিও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার রাতে থেকেই রাজ্যের কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়। আজ সকাল থেকে দফায় দফায় কলকাতাসহ কিছু জায়গায় বৃষ্টি নামে। নিম্ন চাপ সৃষ্টি হওয়ার কারনে দুদিন আগেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল,কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু গতকাল পূর্বাভাসে জানানো হয় এখনই ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে আগামী দু’দিন ধরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার থেকে ঘূর্ণাবর্ত কেটে গিয়ে বৃষ্টি থেমে যাবে। তবে আবহাওয়া বিজ্ঞানীরাদের মতে, শীত এখনই আসছে না। শীত পড়তে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














