ডেটলাইন দুর্গাপুরঃ কলকাতার বিশিষ্ট কোরিওগ্রাফার সোহম চক্রবর্তী তথা টুবান এবার দুর্গাপুরে নিয়মিত নাচের প্রশিক্ষণ দেবেন। কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা এই কোরিওগ্রাফার এরাজ্যের বেশ কয়েকটি শহরের পাশাপাশি দুর্গাপুরের ছেলেমেয়েদেরও দীর্ঘদিন ধরেই নাচ শেখাতে আসেন। এবার থেকে সিটি সেন্টারের পিয়ারলেস ইন হোটেলে তিনি পাকাপাকিভাবে দুর্গাপুরের ছেলেমেয়েদের নাচ শেখাবেন। এখানকার পিয়ারলেস ইনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। এই হোটেলেই চলবে তার নাচের স্কুল ‘খোঁজ’। স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার ছাত্র তথা বর্তমানে টলিউডের নায়ক বনি সেনগুপ্ত। এই স্কুল থেকেই তার ছাত্রছাত্রীরা বিভিন্ন রিয়ালিটি শো এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে টুবান জানিয়েছেন।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














