ডেটলাইন বর্ধমানঃ বাংলার সেরা উৎসব শারদীয়ার রেশ এখনো রয়েছে। চারি দিকে কালীপুজোর ব্যস্ততাও চলছে। কিন্তু এর মধ্যেই রাজ্যের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বর্ধমান জেলার কৃষক মহলে গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে। কারন, চাষের জমিতে দেখা দিয়েছে তীব্র জলের অভাব। পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলাতেই কৃষি জমিতেই সেচের জল মিলছে না। ফলে মাথাই হাত পড়েছে কৃষি পরিবারগুলির। এই মুহূর্তে সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে আমন চাষে। শিঘ্র জলের ব্যবস্থা করা না হলে চরম সংকটের মুখে পড়তে হবে আমন চাষীদের। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এবার বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ডিভিসির ব্যারেজ গুলিতেও জল তেমন নেই। ফলে সংকট আরও বেড়েছে। গলসী, কাঁকসা, রায়না, মেমারী সহ দুই জেলার সমস্ত কৃষি ক্ষেত্রেই একই ছবি। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সক্রিয় হয়ে উঠলেও বাস্তব চিত্রটা বেশ কঠিন। কারন, জল কিভাবে পাওয়া যাবে তাই নিয়েই বাড়ছে দুঃশ্চিন্তা। বিষয়টি নিয়ে বর্ধমানে এক উচ্চ পর্যায়ের সভায় রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী, রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারসহ কৃষি বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে সমস্যা সমাধানের দিশা খুঁজতে চাইলেও তা কিভাবে সম্ভব তা কেউ বলতে পারেননি। ইতি মধ্যেই সেচের জলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জেলার চাষীরা।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














