ডেটলাইন দুর্গাপুরঃ দেখতে দেখতে পেরিয়ে গেল বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর আনন্দঘন দিনগুলো। মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে ঠাকুর-দেখা, খাওয়া-দাওয়া, মণ্ডপে বসে আড্ডা, এসবই শেষ হল এবছরের মতো। রীতি মেনে দশমীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলায় মেতে ওঠে বাঙালি গৃহবধূরা। শহর দুর্গাপুরের বিভিন্ন মন্ডপে দেখা গেল সেই চিরাচরিত ছবি। বিজয়ার শুভেচ্ছা জানানোর পালাও শুরু হয়ে গেল। তবে শহরের বেশ কিছু নামী মন্ডপে প্রতিমা এখনও থাকছে। তাই ঠাকুর দেখা আরও কদিন চলবে। একদিকে যখন মন্ডপে মন্ডপে চলছে সিঁদুর খেলা তখন অন্যদিকে ইস্পাতনগরীর বিজোনে রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল রাবন বধ। অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়েই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ। রাবন বধ দেখতে শহরের বাইরে থেকেও বহু দর্শক আসেন এখানে। থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














