ডেটলাইন নিউজ ডেস্কঃ বাঙালি জাতির গর্ব হিসাবে যে সব ব্যাক্তিত্ব আমাদের কাছে চির স্মরণীয় হয়ে আছেন বা থাকবে তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়। বাংলার নবজাগরণে তাঁর ভূমিকা অনন্য। সামাজিক প্রেক্ষাপটে তাই রামমোহন রায়ের অবদানকে বাঙালি জাতি কখনই ভুলতে পারে না। আজ ২৭ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ দিবস। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়। রামমোহন রায় ১৭৭২ সালে ২২ মে হুগলী জেলার শ্রীরাম পুরে রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রামকান্ত রায় ছিলেন বৈষ্ণবী এবং মা তারিণী দেবী ছিলেন শাক্ত। ছোটবেলায় তিনি গৃহত্যাগ করেন এবং কাশি, পাটনা, বারানসি সহ নানা জায়গায় ভ্রমন করেন। তিনি আরবি, পারসি,গ্রিক, হিব্রু, ইংরেজি সহ বেশ কিছু ভাষা শিখেছিলেন। যুব বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীও ছিলেন। সেই সময় থেকেই তিনি কলকাতায় বসবাস শুরু করেন এবং নানা ভাবে পিছিয়ে থাকা বাংলার মানুষকে সচেতন ও শিক্ষিত করে তোলার কাজে ব্রতী হন। সেই সময় বাংলায় সতীদাহ প্রথা নামে এক চরম কুসংস্কার চালু ছিল যা রামমোহন রায়কে ভীষণভাবেই ধাক্কা দিয়েছিল। তিনি এর প্রতিবাদ করে তা বন্ধ করার উদ্যোগ নেন। তাঁর চেষ্টাতেই শেষ পর্যন্ত এই কুপ্রথা বন্ধ হয়। তিনি ব্রাহ্মসমাজ গঠন করে সেই সময়ের বাঙালিকে নানা ভাবে আধুনিক করে তোলার চেষ্টা চালিয়ে ছিলেন। রামমোহন একাধিক বার বিদেশ ভ্রমণে গিয়ে সেখানকার উন্নত সামাজিক ব্যবস্থা দেখে তা বাংলার মানুষের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করেছেন। তাঁর সেই চেষ্টায় বাংলায় নবজাগরণের সূচনা হয়েছিল। তাঁর মতো সমাজ সংস্কারক বাংলায় খুবই কম দেখা গেছে। তাই তাঁর প্রয়াণ দিবসে ডেট লাইন বাংলার পক্ষ থেকেও রইল আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














